ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ

  • আপডেট সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আমাদের মধ্যে অনেকেই শীতকালে সর্দি-কাশিসহ নানা রোগে ভোগে থাকেন। যে সব ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই এ সময়ে বেশি আক্রান্ত হন। ঘন ঘন সর্দি-কাশি হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এই সমস্যা এড়াতে হলে শীতে চুমুক দিন তুলসির মিশ্রণে। এই আয়ুর্বেদিক পানীয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। শীতকালে তুলসির মিশ্রণ খেলে কী-কী উপকারিতা মেলে,

চলুন জেনে নিই—

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার উপকারিতা

১) শীতকালে সর্দি-কাশির হাত থেকে বাঁচতে সাহায্য করে তুলসি পাতার রস। এই পানীয় ইমিউনিটি বৃদ্ধি করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। পাশাপাশি তুলসির রস শারীরিক প্রদাহ কমায়। শারীরিক ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করে এই পানীয়।

২) নাক বন্ধ, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশির মতো সমস্যা দূর করতে তুলসির কাড়া দুর্দান্ত কাজ দেয়। বুকে জমে থাকা শ্লেষ্মা পরিষ্কার করে দেয় তুলসির রস।

৩) সর্দি-কাশির হাত থেকে শরীরকে বাঁচানোর পাশাপাশি হজমজনিত সমস্যাও দূর করে তুলসি পাতার রস। শীতকালে ভারি খাবার খাওয়ার পর তুলসির কাড়া খেলে হজমের গোলমাল থেকে রেহাই মেলে। পাশাপাশি তুলসির কাড়া খেলে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। এতে যেমন রোগের ঝুঁকি কমে, তেমনই ত্বকের জেল্লা বাড়ে। ত্বকের সমস্যা কমে তুলসির কাড়ার গুণে।

বাড়িতে যেভাবে তুলসির রস বানাবেন-

১০-১২টি তুলসির পাতা, ১ টুকরো আদা, ২-৩ গোলমরিচ, ১-২ লবঙ্গ, ১ চামচ মধু ও এক চিমটে হলুদ নিন। গরম পানি বসান। এতে তুলসির পাতা, আদা, গোলমরিচ, হলুদ, লবঙ্গ সব একসঙ্গে ফুটিয়ে নিন। আদা থেঁতো করে দেবেন। কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার এই কাড়ায় মধু মিশিয়ে পান করুন। গরম গরম তুলসির কাড়া খান। এতে আরাম বেশি পাবেন। দিনে ২-৩ বার এই তুলসির মিশ্রণ খেলে শীতকালে রোগমুক্ত জীবন কাটাতে পারবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ

আপডেট সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫