ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ঘরোয়া উপায়ে ব্লেজার পরিষ্কার করার সঠিক নিয়ম

  • আপডেট সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

মিনি স্কার্টের সঙ্গে ট্রেঞ্চ কোট পরে পার্টিতে গিয়েছিলেন। বাসায় এসে দেখেন— খেতে গিয়ে হাতায় দাগ লেগে গেছে আছে। সেই দাগ তুলতে কি কোট দোকানে ড্রাইওয়াশে দেবেন, না কি তা বাসাতেই কেচে নেবেন। আপনি নিশ্চয়ই সামান্য হাতে লাগা দাগ পরিষ্কারের জন্য দোকানে পাঠাবেন না। তা হলেন জেনে নিন বাসায় কীভাবে কোট বা ব্লেজার পরিষ্কার করবেন।

তবে কোট বাসায় পরিষ্কারের আগে একটি বিষয় জানা দরকার। আপনার কোটটি কী ধরনের? যদি সুতি, নাইলন, ফ্লিস, ভিনাইল কিংবা উলের কোট হয়, তাহলে বাসায় কাচা যেতে পারে। তবে চামড়া, ভেলভেট, ফারের কোট হলে বাসার বদলে দোকানে ‘ড্রাই ক্লিনিং’-এ দিতে হবে।

কোটে দাগ লাগা ক্ষতে যত দ্রুত সম্ভব সেই স্থানটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে কোট কাচার উপযোগী কোনো সাবান মিশিয়ে নিন। সেই মিশ্রণে কোনো কাপড়ে ভিজিয়ে, তা দিয়ে দাগ লাগা অংশটি ঘষে নিন। কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন।

বিভিন্ন ধরনের কোটের লেবেলের সঙ্গে নির্দেশিকা দেওয়া থাকে। সেটি ড্রাইওয়াশ করতে হবে, না হাতে কাচা যাবে। মেশিনে কাচা যাবে কিনা, তা-ও বলা থাকে। সেই নির্দেশিকা মেনে চলা দরকার। উলের পোশাক কাচা যায়, এমন সাবানপানি মিশিয়ে তাতে একটি কাপড় ডুবিয়ে কোটের কলারের ভেতরের অংশে ঘষে দেখুন। যদি রঙ উঠতে থাকে, তা হলে বুঝতে হবে, ওই কোট বাড়িতে কাচা যাবে না। ড্রাই ক্লিন করাতে হবে।

কাচার পদ্ধতি

একটি বালতি বা গামলায় অর্ধেক ঠান্ডা পানি নিন। তাতে ১ থেকে ২ টেবিল চামচের মতো মৃদু কোনো তরল সাবান মিশিয়ে নিন। এর পর কোটটি সেই পানি ডুবিয়ে দিন। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর হালকা হাতে ঘষে নিন। তার পর পরিষ্কার পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। তবে নিংড়ে পানি বার করতে যাবেন না।

একটি বড় শুকনো তোয়ালের ওপর কোটটি রাখুন। তোয়ালের সঙ্গে সেটি রোল করে নিন। আলতো চাপ দিন। এতে কোটের অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। তারপর হ্যাঙ্গারে আটকে ছায়ায় রেখে কোট শুকিয়ে নিন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ঘরোয়া উপায়ে ব্লেজার পরিষ্কার করার সঠিক নিয়ম

আপডেট সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪