ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী রোনালদো

  • আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম, তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে এই ‘গুজব’ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে।

আরব টিভিতে একটি ইন্টারভিউতে কথা বলতে গিয়ে আবদুল্লাহ দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন। খবর সামা টিভির।

আব্দুল্লাহ বলেন, রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে মাঠে গোল করার পর সিজদা করেছেন তিনি এবং সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন রোনালদো।

সাবেক সৌদি আন্তর্জাতিক ফুটবলার আরও জানিয়েছেন, এই তারকা (রোনালদো) ফুটবলার অনুশীলনের সময় যখন আযান শোনা যায়, তখন কোচের কাছে অনুরোধ করেন যে সেশনটি সাময়িকভাবে থামিয়ে যেন তার সতীর্থরা প্রার্থনা করতে পারেন।

আবদুল্লাহ জানান, প্রথমদিকে, আমি রোনালদোর কাছাকাছি ছিলাম; কারণ তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য বিষয় সম্পর্কে পরিচিত ছিলেন না। তিনি আগ্রহী ছিলেন এবং প্রায়ই আমাকে কিছু বিষয়ে প্রশ্ন করতেন।

সাবেক গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে, রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী রোনালদো

আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪