ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক আফজাল, সদস্য সচিব কিবরিয়া, যুগ্ম সদস্য সচিব লুবনা দেশের বাজারে নির্ধারণ করা হলো ভোজ্যতেলের দাম মধ্যরাত বা সকালের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন খালেদা জিয়া রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর জকিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিজাল্ট শিট। বিরশ্রী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল জলিল আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের অন্যতম উৎস হলো- ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত। জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ‘নারিকেল গাছ’ মার্কায় তরুণ ব্যবসায়ী কে আই বুলবুলের প্রচারণায় প্রাণচাঞ্চল্য জকিগঞ্জ (সিলেট): জুলাইয়ের শহীদ শনাক্তে বিদেশি ফরেনসিক টিম; কাজ শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ

দানি ওলমোকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

  • আপডেট সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আয় ব্যয়ের হিসাব নিয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বার্সেলোনার ইঁদুর-বিড়াল খেলা চলছেই। ২০২১ সালে এই কারণেই লিওনেল মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। এবার প্রায় কাছাকাছি রকমের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে কাতালান জায়ান্টরা। এবার এর শিকার হওয়ার শঙ্কা ফরোয়ার্ড দানি ওলমোর। তার অস্থায়ী নিবন্ধন চলতি মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানোর আপিল খারিজ করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। যার ফলে নতুন মৌসুমে তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

গেল গ্রীষ্মে প্রায় সাড়ে ৫ কোটি ইউরো খরচ করে তাকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। তবে তাকে নিবন্ধন করাতে বেগ পেতে হয়েছে ক্লাবকে। কারণ বার্সেলোনা তখন ছিল লা লিগার বেধে দেওয়া ব্যয়ের চূড়ান্ত সীমায়। শেষ মুহূর্তে চোটের কারণে আন্দ্রেস ক্রিশ্চেনসেন ছিটকে যাওয়ায় ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত তাকে অস্থায়ীভাবে নিবন্ধনের সুযোগ পায় বার্সা।

তবে গতকাল সেটাও শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে বার্সেলোনা তার নিবন্ধন ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর আপিল করেছিল, সেটাও নাকচ করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। যার ফলে কার্যত অলমো এখন ‘ফ্রি এজেন্ট’ বনে গেছেন। এদিকে ফরোয়ার্ড পাউ ভিক্তরকে নিয়েও একই রকমের সমস্যায় পড়েছে বার্সা।

দুজনকে নিবন্ধন করাতে বার্সা আবারও আবেদন করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এটা বার্সাকে প্রশাসনিক আনুষ্ঠানিকতা সারতে মূল্যবান কিছু সময় এনে দেবে।

লা লিগা মঙ্গলবার অবশ্য জানিয়েছে, ২ জানুয়ারির পর খেলোয়াড় নিবন্ধনের যোগ্যতা অর্জনের জন্য বার্সেলোনা লা লিগার বাজেট নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো বিকল্পই উপস্থাপন করতে পারেনি। বার্সেলোনা তাদের বর্ধিত ন্যু ক্যাম্পের ভিআইপি আসনগুলো ২০ বছরের জন্য ১০ কোটি ইউরোর বিনিময়ে বিক্রি করে দিয়েছে, মূলত অলমোর নিবন্ধনের জন্যই তা করেছে ক্লাবটি। কিন্তু এর কাগজপত্রের কাজ খুবই ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

এ কারণে বার্সেলোনায় অলমোর ভবিষ্যত পড়ে গেছে শঙ্কায়। চলতি মৌসুমে ৫ গোল করা এই ফরোয়ার্ডকেও শেষমেশ মেসির পরিণতিই বরণ করতে হয় কি না, সে প্রশ্ন এখন তোলা রইল সময়ের কাছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক আফজাল, সদস্য সচিব কিবরিয়া, যুগ্ম সদস্য সচিব লুবনা

দানি ওলমোকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

আপডেট সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫