ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

রদ্রির ডাবল নাকি ভিনির কামব্যাক?

  • আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে এমন বিতর্ক সচরাচর দেখা যায়। এবারের ব্যালন ডি’অর রদ্রি হাতে পাওয়ার আগেই রিয়াল মাদ্রিদ অনুষ্ঠান বয়কট করেছিল। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেক ফুটবলার। তাদের দাবি ছিল, ম্যানচেস্টার সিটির রদ্রির চেয়ে নাকি রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ওই পুরস্কারের বেশি দাবিদার ছিলেন।

যাই হোক, ব্যালন ডি’অর পুরস্কার উঁচিয়ে ধরেছিলেন রদ্রি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বসবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের আসর। এর মাধ্যমে আরও একবার ফিরল রদ্রি নাকি ভিনি বিতর্ক। রদ্রির কাছে ব্যালন ডি’অর খুইয়ে ভিনি বলেছিলেন, আরও ১০ গুণ হয়ে ফিরবেন তিনি।

সেই ‘কামব্যাক’ আজই হবে কিনা তা দেখতে অপেক্ষা করতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। অবশ্য ফিফা বেস্টের বর্ষসেরা পুরুষ ফুটবলারের দৌড়ে শুধু ভিনি বা রদ্রিই নন, রয়েছেন আরও ৯ ফুটবলার।

১১ জনের সংক্ষিপ্ত তালিকায় আছে সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিও। যদিও তার পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ তুলনামূলক পিছিয়ে থাকা মেজর লিগ সকারে (এমএলএস) খেলা মেসি ক্লাবের হয়ে জিতেছেন কেবল সাপোর্টার্স শিল্ড আর জাতীয় দলের হয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা।

এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

পুরুষ বর্ষসেরা ফুটবলারের পাশপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের পুরস্কারও আজই তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার। মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

রদ্রির ডাবল নাকি ভিনির কামব্যাক?

আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪