ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

শীতকালে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা যা করবেন

  • আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

শীতকালে শরীরকে উষ্ণ রাখার জন্য ত্বক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে পার্লারে না গিয়েও বিটের সাথে কিছু উপকরণ ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন।

বিট স্বাস্থ্যের জন্য খুব উপকারি। এটি ত্বকের অনেক সমস্যা নিরাময় করে এবং প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিট বডি ক্লিনজার হিসেবে কাজ করে। ব্রণ ও ব্রণের দাগ এবং পিগমেন্টেশন দূর করে, ত্বককে উজ্জ্বল রাখে।

নিয়মিত বিট ব্যবহার করলে আপনি মাত্র কয়েক দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু উপায় যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই পাবেন দারুণ গ্লো।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দই ও মধুর সঙ্গে বিট ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো বিট থেঁতো করে তাতে দুই চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান ভালো ফল পাবেন।

ত্বক উজ্জ্বল করতে, আপনি বিটের একটি ঘন পেস্ট তৈরি করে তাতে এক চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্টটি প্রতিদিন ১৫ মিনিটের জন্য ব্যবহার করলে পরিবর্তন দেখতে পাবেন।

শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। যাদের ড্রাই স্ক্রিন তাদের তো আরও বেশি সমস্যায় পড়তে হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিট নিন এবং এর ঘন পেস্ট তৈরি করুন। এবার এতে কিছুটা অ্যালোভেরা জেল মিক্স করে পেস্ট তৈরি করে সেটি ২০ মিনিটের জন্য মুখে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তাতেও বেশ উপকার পাবেন।

ব্রণের সমস্যা থাকলে ২ চামচ বেকিং পাউডারের সঙ্গে ১ চামচ নিম পাতার গুঁড়ো, ২ চামচ বিটের গুঁড়ো বা বাটা এবং ২ চামচ বেকিং পাউডার মিশিয়ে মুখে ব্যবহার করুন। মুখ সম্পূর্ণ শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে দুবার লাগান। পরিবর্তন দেখতে পাবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

শীতকালে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা যা করবেন

আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪