ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

  • আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

৩৯ বছরেও ফুটবল পায়ে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছেন দুটি, যার দ্বিতীয়টি আবার করেছেন বাইসাইকেল কিকে! এমন ছন্দে থাকা রোনালদোকেও ম্যাচ শেষে অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো।

অবসর নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছু ভাবেননি রোনালদো। আর এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতেও চান না তিনি। কোনো একদিন হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান এই পর্তুগিজ মহাতারকা।

পোল্যান্ড ম্যাচ শেষে তেমন ইঙ্গিত দিয়ে রোনালদো বলেছেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’

ক্যারিয়ারের এই সময়টা শুধুই উপভোগ করতে চান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।’

চলতি মৌসুম দারুণ ছন্দে আছেন রোনালদো। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে ১০টি গোল করেছেন, আর সহায়তা করেছেন তিনটি গোলে।

পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন। দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের চূড়ায়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪