ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

টবেই ফলাতে পারেন স্ট্রবেরি

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

টক-মিষ্টি স্বাদের স্ট্রবেরি দেখতেও যেমন বেশ তেমনি স্বাস্থ্যগুণেও অতুলনীয়। চাইলে বাড়িতেও ফলাতে পারেন এটি। খুব বেশি ঝামেলার নয়। কয়েকটি নিয়ম মানলেই মোটামুটি তিন মাসেই মিলবে ‘ফল’। চলুন জেনে নেই এ সম্পর্কে।

চারা

নার্সারি থেকে সরাসরি স্ট্রবেরির চারা কিনতে পারেন। গাছে ফলন পেতে গেলে চারাও ভাল হওয়া দরকার। খুব ছোট চারা কিনলে সেটি ছোট ভাঁড়ে বা কফি কাপে বসিয়ে দিতে পারেন। চারা একটু বড় হলে বসাতে হবে টবে।

মাটি

দোঁআশ মাটিতে স্ট্রবেরি ভাল হয়। ৩০ শতাংশ মাটি, ৩০ শতাংশ কোকোপিট, ৪০ শতাংশ জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে নিন। মাঝারি আকারের টবে ৬ ইঞ্চি গর্ত করে বসিয়ে দিন চারা। একটি বড় টবে একাধিক চারা বসাতে পারেন। সে ক্ষেত্রে প্রতিটি গাছ বাড়বৃদ্ধির জন্য যাতে প্রয়োজনীয় জায়গা পায় তা দেখতে হবে।

পানি

স্ট্রবেরি গাছের জন্য মাটিতে আর্দ্রতা থাকা প্রয়োজন। তবে গোড়ায় জল জমলে গাছের ক্ষতি হতে পারে। প্রতি দিন নয়, গাছের গোড়ায় কয়েক দিন বাদে বাদে পানি দিতে হবে। যখন পানি দেবেন বেশি করে দেবেন। যাতে গাছের শিকড় পর্যন্ত পানি যায়।

ঢেকে দিন

পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ বাঁচাতে এবং মাটি ভাল রাখতে প্লাস্টিক দিয়ে গাছের গোড়া এবং মাটি ঢেকে দিতে পারেন। তবে গাছ থাকবে প্লাস্টিকের বাইরে। কারণ, গাছের বেড়ে ওঠার জন্য যথেষ্ট আলো-হাওয়া দরকার।

সার

গাছের বেড়ে ওঠার সময় সার দেওয়া দরকার। জৈব সার ব্যবহার করতে পারেন। চালের পানি, ফলের খোসা পচিয়ে তরল সার তৈরি করে সেগুলোও দেওয়া যায়। মাসে একবার দিলেই যথেষ্ট।

নজর

গাছের বেড়ে ওঠার সময় পর্যবেক্ষণ জরুরি। পাতা পচে যাচ্ছে কি না, ফল আসছে কি, গাছের বৃদ্ধি ঠিকমতো হল কি না দেখা দরকার। সমস্যা হলে দ্রুত তার সমাধান খুঁজতে হবে। পাতা পচে গেলে বা ফল ধরে পচে গেলে, সেগুলো দ্রুত ফেলে দিতে হবে।

ফল

৬০ থেকে ৮০ দিনের মধ্যেই গাছে ফল পাওয়া যায়। শীতের মৌসুমে ফল হলেও গাছ বাঁচে সারা বছরই। তবে প্রবল গরমে গাছ একটু ছায়ায় রাখলেই ভাল থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

টবেই ফলাতে পারেন স্ট্রবেরি

আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪