ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১০৪৮ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০,২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ০৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই (নি.) মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত “রিলাক্স ক্যাফে” নামক রেস্টুরেন্টের ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. ছাবির আহমদ (২৪)
২. শাকিল আহমদ (২০)
(উভয়ের পিতা হারুছ মিয়া, মাতা করিমা বেগম, গ্রাম: দিঘালীগ্রাম, উত্তরকুল, ৭নং বারঠাকুরী ইউনিয়ন)
৩. রাশেদুল ইসলাম (৩০), পিতা মঈন উদ্দিন, মাতা সুফিয়া বেগম, গ্রাম: নিয়াগুল, ৮নং কসকনকপুর ইউনিয়ন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা (নং-০৪, তারিখ: ০৬/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬