ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক নুরুজ্জামান জামানের মনোনয়নপত্র সংগ্রহ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১১:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

জনতা টিভি নিউজ

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যাপক নুরুজ্জামান জামান।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান-এর কার্যালয় থেকে অধ্যাপক নুরুজ্জামান জামানের পক্ষে তার সমর্থক ও প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—
সয়ফুর রহমান (জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী),
মস্তাক আহমদ (ফয়ছল) (জকিগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য, বীরশ্রী ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য),
হযরত মাওলানা ক্বারী শহীদ আহমদ (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর),
ইসলাম উদ্দিন (শেরুলবাগ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি),
আব্দুস সালাম, শাকিল আহমদ ও মস্তুফা উদ্দিন— সবাই জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত নেতাকর্মীরা অধ্যাপক নুরুজ্জামান জামানের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনটি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক নুরুজ্জামান জামানের অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

জনতা টিভি | সিলেট

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক নুরুজ্জামান জামানের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ১১:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫