আর্তমানবতার কল্যাণে ছুটে চলা এক অনন্য না জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম।সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে।প্রতি বছরের ন্যায় গত ‘২৫শে ডিসেম্বর (ভার্চুয়াল) বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।ফোরামের সভাপতি মুনির আহমদ খানের সভাপতিত্ত্বে ও সেক্রেটারী সালাহউদ্দীন মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ এর যৌথ পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন অফিস সম্পাদক হাফিজ আবু বক্কর এবং বক্তব্য রাখেন ফোরামের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।বৈঠকে বিগত বছরের পর্যালোচনা ও আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং আগামী বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়।নেতৃবৃন্দ বলেন,রমাদ্বান মাস নিকটে এই মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য রামাদ্বান ফুড প্যাক বিতরণ করা প্রয়োজন। আল্লাহ সমাজে এক শ্রেনীর মানুষদের কে অনেক বেশি দুনিয়াবী সুখ-স্বাচ্ছন্দ ভোগ করার নিয়ামত দিয়েছেন,ঠিক বিপরীত ভাবে আরেক শ্রেনীর মানুষদের কে আল্লাহ দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন।স্বচ্ছল মানুষদের সম্পদের প্রতি আল্লাহ হক রেখেছেন অস্বচ্ছল মানুষগুলোর।”আর তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই দরিদ্র ও অসহায় মানুষদের অধিকার রয়েছে”(আল যারিয়াত-১৯)।এছাড়াও শিক্ষা,চিকিৎসা,জনবান্ধব কর্মীসূচীর জন্য পরিকল্পনা ও বাজেট গ্রহণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন।রামাদ্বান ফুড প্যাক বিতরণ ও বার্ষিক পরিকল্পনা গ্রহণ।
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ২৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














