সিলেট, ২৪ অক্টোবর ২০২৫:সমাজকর্মী, স্বেচ্ছাসেবী ও মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শুক্রবার এক জরুরি ঘোষণায় তিনি বলেন, “সেবাই আমার ধর্ম। তাই নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই আমি এনসিপির সদস্য -পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”তিনি জানান, দীর্ঘদিন ধরে পদত্যাগের বিষয়ে ভাবছিলেন, তবে কয়েকবার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে গত ১০ অক্টোবর লিখিত পদত্যাগপত্র জেলা কমিটিতে জমা দেন এবং বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও অবহিত করেন।প্রিয়া বলেন, “আমি সবসময় স্বচ্ছ, সৎ ও ন্যায়ের পক্ষে থেকেছি। আমার পরিবারও চায় না আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকি। সংগঠনের অনেকেই অনুরোধ করেছেন আমি যেন নিরপেক্ষ অবস্থানে থাকি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর রাজনীতিতে থাকব না।”তিনি আরও যোগ করেন, “অমুক দল বা পার্টির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি হতে চাই সকল জনতার।”উল্লেখ্য, আয়শা সিদ্দিকা প্রিয়া ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ১নং যুগ্ম সদস্য সচিব ও ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি এনসিপির সিলেট জেলা কমিটিতে সদস্য হিসেবে যুক্ত ছিলেন।নিজের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার এই পথচলায় আমি সবসময় সৎ ও ঝামেলামুক্ত ছিলাম। যদি কখনো কাউকে অজান্তে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা প্রার্থনা করছি।”শেষে প্রিয়া বলেন, “আসলে আমার দ্বারা রাজনীতি নয়, মানুষের সেবা সম্ভব। আমি চাই সবাই আমাকে নিরপেক্ষভাবে চিনুক, ভালোবাসুক। এনসিপিতে থেকে সকলের ভালোবাসা পেয়েছি, সবার জন্য রইল শুভকামনা। দেশের স্বার্থে প্রয়োজন হলে আমি আবারও রাজপথে নামব, ইনশাআল্লাহ।”তিনি বার্তার শেষাংশে উল্লেখ করেন —“সবার আগে বাংলাদেশ
সংবাদ শিরোনাম ::
এনসিপি থেকে পদত্যাগ করলেন সমাজকর্মী আয়শা সিদ্দিকা প্রিয়া
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ১৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















