নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়া মাত্রই সেই আদেশ কারাগারে পৌঁছে যাবে এক ক্লিকেই। এ নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, ১৫ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে জামিননামা পাঠানো শুরু হবে।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা।ড. আসিফ নজরুল বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে কিছু ধাপে অর্থ খরচ করতে হয় এবং হয়রানির শিকার হতে হয়। জনগণের এই ভোগান্তি কমাতেই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।”তিনি আরও জানান, অনলাইনে জামিননামা প্রেরণের ব্যবস্থা কার্যকর হলে জামিন প্রক্রিয়া হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত, যা বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।












