নিজস্ব প্রতিবেন :
আজ দুপুর ১২ ঘটিকায় মধুর ক্যান্টিনে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেই সময় অনেক ধরণের কথা বলা শেষে সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেন সংগঠনের সদস্যরা।
৫ দফা দাবি-
১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
০২. গুম-খুনে সরাসরি ইন্ডিয়ার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
০৩. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
৫. ক্যান্টনমেন্ট থেকে সেইফ এক্সিট দেয়া ৬২৬ জন সহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে অতিদ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।












