ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ‍এক নতুন সুবিধা

  • আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হলেও নানা সুবিধার কারণে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটে একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সভা করা যায়।

এছাড়াও সভার বিষয় ও তারিখ গ্রুপের সদস্যদের আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ইভেন্টও তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। এবার গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও ইভেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত ব্যক্তিরা আগে থেকে সময় নির্ধারণ করে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১.১৮ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও হোয়াটসঅ্যাপ ইভেন্ট তৈরি করা যাবে। এ জন্য চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ইভেন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম লিখে শুরুর তারিখ ও সময়ের পাশাপাশি শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। এর ফলে অন্য ব্যক্তি ইভেন্টের সময়কাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে, তিনি ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

সূত্র : টেকলুসিভ ডটকম

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ‍এক নতুন সুবিধা

আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫