ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত বিমান, নিহত ২

  • আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ায় ভবনের ছাদে বিমান বিধ্বস্ত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এ ঘটনায় অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্ত সংস্থা এএফপি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটি একটি হালকা এবং ছোটো আকৃতির বিমান ছিল।

খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আটজনকে ঘটনাস্থলে চিকিৎসাসেবা দেওয়া হয়। যারা মারা গেছেন তারা বিমানের আরোহী ছিলেন কি না সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

টেলিভিশনের একটি ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। পুলিশ বলছে, বিমানটি কীভাবে ওই ভবনের ওপর বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন বিমানের যাত্রী নাকি তারা ভবনের শ্রমিক ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি। ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত বিমান, নিহত ২

আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫