ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বিদেশি নেতাদের বেছে বেছে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

  • আপডেট সময় : ১০:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ভ্লাদিমির পুতিন (ছবিঃ সংগৃহীত)

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর সামনে রেখে বিদেশি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানেও বাছাই চালিয়েছেন পুতিন। ক্রেমলিনের প্রেস ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত হওয়া গেছে।

ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের শেষদিন বিদেশি মিত্রদের নতুন বছর ও বড়দিনের শুভেচ্ছা জানান পুতিন। এবারও তার ব্যতয় হলো না। রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে নেতাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে পুতিনের এই বার্তা কেবল রাশিয়ার মিত্র দেশগুলোর জন্যই ছিল।

পুতিনের সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকায় রয়েছে-ব্রাজিলের প্রেসিডেন্ট, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস দেশগুলোর নেতারা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের অনেক দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে, সিআইএস দেশ এবং দক্ষিণ ওসেটিয়ার নেতাদেরও অভিনন্দন জানানো হয়েছে।

তবে পুতিনের সেই তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং রাশিয়ার বন্ধু নয় এমন অনেক বড় রাষ্ট্রের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

আগের দুই বছরের মতো এবারও পুতিনের শুভেচ্ছা বার্তায় জায়গা হয়নি কোনও পশ্চিমা নেতাদের। তবে পুতিনের বার্তা পাঠানো হয়েছে সার্বিয়ার রাষ্ট্রপতি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে। এবং ন্যাটো দেশগুলির নেতাদের মধ্যে কেবল তুরস্কের রাষ্ট্রপতিই পুতিনের অভিনন্দন বার্তা পেয়েছেন।

এর বাইরে পুতিন পোপ ফ্রান্সিস এবং সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার এবং কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভসহ বেশ কয়েকজন সাবেক বিদেশী নেতাকেও অভিনন্দন জানিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বিদেশি নেতাদের বেছে বেছে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

আপডেট সময় : ১০:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪