ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

চিঠির উত্তর দেয়নি দিল্লি, জবাব চায় বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, গতকাল (সোমবার) কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পযন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, বরং অপেক্ষা করব ভারতের সরকারের জবাবের জন্য। সেই জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

চিঠির জবাবের ব্যাপারে সরকারের করণীয় নিয়ে রফিকুল আলম বলেন, আপনি যদি বন্দি বিনিময় চুক্তি দেখেন, আমি যতদূর মনে করতে পারি টাইম লিমিট মেনশন নাই। এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব। যে কোনো জিনিসের একটা জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। সেই সময়ের মধ্যে জবাব না আসলে এটার আরেকটা তাগিদ পত্র দেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়টি সংবেদনশীল জানিয়ে রফিকুল আলম বলেন, এটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময়ে এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার বা আপনাদের তরফ থেকে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নাই। এটা যতটুকু সময়ে দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক, সেভাবে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট করা ঠিক হবে না।

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ সরকারকে এখন পর্যন্ত ভারত সরকার কিছু জানায়নি বলেও জানান তিনি।

দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোন মর্যাদায় এখন সেখানে আছেন, সে প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব এ নিয়ে উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্ট করার সুযোগ নেই। আমি স্পেসিফিক্যালি বলতে পারব না।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

চিঠির উত্তর দেয়নি দিল্লি, জবাব চায় বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪