ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

সব দিক থেকে নানামুখী চাপে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু

  • আপডেট সময় : ১১:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন দুটি বড় সংকটে পড়েছেন। একদিকে দেশে দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির হতে হচ্ছে, অন্যদিকে বিদেশে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক সফর বাতিল করতে হচ্ছে।

ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছেন নেতানিয়াহু। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

সম্প্রতি গ্রেপ্তারের শঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি এক সাক্ষাৎকারে সতর্ক করেন, পোল্যান্ড সফরে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে।

নেতানিয়াহুর পোল্যান্ড সফর আসন্ন আউশউইৎজ মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার এ সফর বাতিল করা হয়েছে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ এবং মানবিক সহায়তা বন্ধ করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ইউরোপের বেশিরভাগ দেশ আইসিসির সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে।

এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ বহু দেশ আইসিসির নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফর সীমিত হয়ে পড়েছে এবং তার নেতৃত্ব সংকটে পড়েছে।

নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে পড়ে তার রাজনৈতিক অবস্থান রক্ষা করার চেষ্টা করছেন।

খবর: আল জাজিরা

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

সব দিক থেকে নানামুখী চাপে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু

আপডেট সময় : ১১:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪