ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের

  • আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন। বিকাল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। কনসার্টের অন্যতম আকর্ষণ ছিলেন পাকিস্তানের শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

এই কনসার্টে মঞ্চে উঠে আসেন জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনে শহীদের পরিবার। এসময় তারা ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

কনসার্টে চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আরও ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণ, আন্দোলনে নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ ও আবু আহনাফের মা।

কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশে সারজিস আলম বলেন, আজ আমরা কীসের ওপর দিয়ে এই দেশে এখনো আছি তা দেশের সবাই জানেন। যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হলে সারাদেশের ছাত্র-জনতা এতে অংশ নিয়েছিল।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিভিন্নভাবে আমরা হাসিনার পতনে রাস্তায় নেমেছি। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। ২৪-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের

আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪