ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

স্টাম্পে লাথি মারলেন ক্লাসেন, আইসিসি দিল শাস্তি

  • আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান। এ ঘটনা তখন বেশ সারা ফেলেছিল বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়াতেই। এবার সাকিবের মতোই স্টাম্পে লাথি মারার কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। যে কারণে আইসিসির শাস্তিও পেতে হয়েছে তাকে।

সাকিব স্টাম্পে লাথি মারার কাণ্ডটি ঘরোয়া ক্রিকেটে ঘটালেও ক্লাসেন ঘটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে কারো ওপর রাগ থেকে তার এমন কাণ্ড নয় বরং আউটের পর মেজাজ হারিয়ে এমনটি করেছেন তিনি।

কেপ টাউনে পাকিস্তানের ৩২৯ রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতা শুরু হলে দলকে টানছিলেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বল তখন। যা মানতে পারেননি ক্লাসেন। পরে তার আউটের পর প্রোটিয়ারা ম্যাচটি হারে ৮১ রানে।

নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাম্পে লাথি মারলেন ক্লাসেন, আইসিসি দিল শাস্তি

আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪