ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

টি-টোয়েন্টি সিরিজে আবারও ব্যর্থ লিটন

  • আপডেট সময় : ০৭:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বছরজুড়েই হাসছে না লিটন দাসের ব্যাট। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকানো ইনিংস ছাড়া খুব একটা রান পাচ্ছেন না তিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থ এই ব্যাটার। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও আশার কথা, তার নেতৃত্বে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যে কারণে কিছুটা হলেও সমালোচনা থেকে বাঁচতে পারছেন লিটন।

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ খেলে লিটন করেছেন মোটে ১৪ রান। তার আগে ওয়ানডেতেও ছিলেন আরও ব্যর্থ। এই অবস্থায় প্রশ্ন উঠেছে কবে হাসবে লিটনের ব্যাট। তিনিই বা রানে ফিরতে কী করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সে সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লিটনকে। যার উত্তরে লিটন জানিয়েছেন তার বিশ্বাস দ্রুতই হাসবে তার ব্যাট।

লিটন বলেন, ‘ব্যাটিংয়ে আমি চেষ্টা করছি। তিন ফরম্যাট খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি। সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল। আমাদের অনেক সহায়তা করছেন। প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি। স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন। ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সাথে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব।’

কোচ সালাউদ্দিনকে নিয়ে লিটন আরও বলেন, ‘সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি। নতুন কোচও। উনি কখনও খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না। আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের ক্তহারও মূল্য আছে। এ জিনিসটা গ্রহণ করেন। সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম, আমরা বেশিরভাগই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি। সবাইকে চেনে। আলোচনা ভালো হচ্ছে ড্রেসিংরুমে। স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরণের কথা বলতে পারবেন। কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে।’

সালাউদ্দিনের অধীনে সবাই ফ্রিলি কাজ করতে পারছেন দাবি লিটনের, ‘কিছু জিনিস তো চেঞ্জ হচ্ছে। স্যারের বার্তা, ফ্রি কথাবার্তাগুলো… স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে। একাডেমিতেও অনেকে প্র্যাকটিস করেছে। স্যার খুব ভালো জানে কে কি করতে পারে না পারে। উনার গাইডলাইন খুব ভালোভাবে নিচ্ছে। এটা পজিটিভ সাইন। ফ্রিলি কথা বলতে পারছি, ভুল ধরিয়ে দিচ্ছে।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

টি-টোয়েন্টি সিরিজে আবারও ব্যর্থ লিটন

আপডেট সময় : ০৭:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪