ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ হলেন বাংলাদেশি গাজী ইউশা

  • আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অসাধারণ ফলাফল অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ বছর তাসমানিয়া সরকারের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ এওয়ার্ডের গৌরব অর্জন করেছেন।

তাসমানিয়ার অন্যতম বিলাসবহুল হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্কিলস অ্যান্ড ট্রেনিং মন্ত্রী ফেলিক্স এলিস এমপি গাজী ইউশার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসমানিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপকবৃন্দ, পার্লামেন্ট অফিসার, এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা।

এ সাফল্যের মুহূর্তে গাজী ইউশার পাশে ছিলেন তার গর্বিত পিতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গাজী মো. ওয়ালি উল হক, এবং তার মা, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. যাকিয়া সুমি সেতু। তারা তাসমানিয়ার সম্মানিত অতিথিদের কাছ থেকে উষ্ণ প্রশংসা কুড়িয়েছেন।

ইউশার ছোট বোন, যিনি একই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত, পরিবারটির এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখছেন।

উল্লেখ্য, ভাই-বোন দুজনই অস্ট্রেলিয়া সরকারের স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন, যা তাদের প্রতিভার আরেকটি উল্লেখযোগ্য স্বীকৃতি এবং এই অনুষ্ঠানে ইউশা স্টুডেন্ট অ্যাম্বাসেডর এওয়ার্ডও লাভ করেন।

১৮ ডিসেম্বর তাসমানিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাসমানিয়ার গভর্নর মহামান্য বারবারা বেকারের উপস্থিতিতে ইউশা ‘রোল অব এক্সসেলেন্স’ এওয়ার্ড অর্জন করেন।

গাজী ইউশা এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ হলেন বাংলাদেশি গাজী ইউশা

আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪