ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি

  • আপডেট সময় : ১১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি।

সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরাইলেরই গণমাধ্যম।

ইসরাইলি চ্যানেল ১২ পরিচালিত ওই জরিপ অনুসারে, অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র ১৫ শতাংশ ইসরাইলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন।

অন্যদিকে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ৫৬ শতাংশ আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে এর বিরোধিতা করেছেন ২৪ শতাংশ সমর্থক।

নেতানিয়াহু ও হামাসের অবস্থানের পরিবর্তন:

এদিকে মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা লেবাননের সংবাদমাধ্যম আল-আখবারকে জানিয়েছেন, নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে।

মিশরীয় ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়েই সম্মতি দিয়েছেন, যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

অন্যদিকে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের তরফ থেকেও কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: ইরনা

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি

আপডেট সময় : ১১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪