ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের নেতৃত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে সমবেত হয়।পরে শহিদ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সাংবাদিক সংগঠন, শিক্ষক ও কর্মকর্তা সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪