ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালাহউদ্দিন আহমদ: গণভোটের রায় সম্মান করতে হলে আগে সংসদে যেতে হবে হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নবগঠিত কমিটিকে নিয়ে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও ইফতার আজ ঐতিহাসিক “বদর” দিবস সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন

‘লাইব্রেরিতে সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে’: আবদুল হান্নান

  • আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, লাইব্রেরি একটি জ্ঞানের সমুদ্র। জ্ঞানার্জনের জন্য বই আর বইয়ের জন্য লাইব্রেরি। লাইব্রেরি ছাড়া নিজেকে এবং জগতকে আলোকিত করার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাতিয়া প্রেস ক্লাবের পরিচালনায় হাতিয়া পাবলিক লাইব্রেরি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। এক সময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মানসহ শিক্ষার হার ছিল লক্ষনীয়। কিন্তু হাতিয়ায় পরীক্ষার হলসমূহে নকল সাপ্লাইসহ নানা অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক শিক্ষককে গত বছর পরীক্ষার হল থেকে অপমানিত হতে হয়েছে।

তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সমাজের সকল মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।

এ সময় হাতিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিকসহ শিক্ষক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালাহউদ্দিন আহমদ: গণভোটের রায় সম্মান করতে হলে আগে সংসদে যেতে হবে

‘লাইব্রেরিতে সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে’: আবদুল হান্নান

আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪