ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

  • আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠেই নামা হচ্ছে না তিন ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্ট এবং ওয়ানডেতে তার বদলি হিসেবে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টিতে আর মিরাজের ওপর আস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

এদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। তাতে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। পিতৃত্বকালীন ছুটির কারণে অনুপস্থিত মোস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব।

লিটনকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত কিছুটা চমকপ্রদ বটে। কারণ ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে কঠিন সময় কাটছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার ব্যাটে সাকুল্যে ৬ রান এসেছে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব তার ওপর বাড়তি চাপ তৈরি করে নাকি ফর্মে ফিরতে অনুপ্রেরণা জোগায়, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪