ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মুখ খুললেন পলকের শ্যালিকা, মঞ্চে ওঠা নিয়ে যা বললেন

  • আপডেট সময় : ১১:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত শনিবার জনসভা মঞ্চে দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান ওরফে দৃষ্টিকে। এ ধরনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

ডা. দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজী। এ ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে জেলা বিএনপি।

রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন ডা. ফারজানা রহমান। কেন সেদিন মঞ্চে উঠেছিলেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফারজানা রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকালে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। সেখানেও কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চের নিচে চেয়ারে বসতে বলেন। একপর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করা হলে তিনি মঞ্চে ওঠেন। তবে বিএনপির নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে নেমে যান।

ফারজানা আরও বলেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে তিনি দলীয় কোনো সুবিধা বা পরিচয় ধারণ করেননি।

তাই বর্তমানে তাকে নিয়ে সব ধরনের আলোচনা-সমালোচনায় তিনি বিব্রত বলে জানিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মুখ খুললেন পলকের শ্যালিকা, মঞ্চে ওঠা নিয়ে যা বললেন

আপডেট সময় : ১১:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪