ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি

সাংবাদিক বশির হোসেন খানকে, প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ

  • আপডেট সময় : ০৯:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তিনি রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নং ৪২৭।

শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বশির হোসেন খান তার জিডিতে উল্লেখ করেন, গতকাল ৬ ডিসেম্বর বেলা ১২টায় রিকশায় করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে কিছু সামনে পৌছালে অজ্ঞাত ৫/৬ জন হঠাৎ রিকশার গতিরোধ করে আমাকে উত্তেজিত কণ্ঠে গালাগাল ও রিকশা থেকে নামতে বলে। পরিচয় জানতে চাইলে তারা আমাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়।

এসময় খুন-জখমের হুমকি দিতে থাকে এবং বলে, ‘তুই আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যাবি না, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলবো।’ আমি ও রিকশা চালক আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

বশির হোসেন খান বলেন, ডিপিডিসির দূর্নীবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ করায় তারাই অজ্ঞাত সন্ত্রাসীদের পাঠিয়ে আমার জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর থেকে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের জকিগঞ্জে ১০,২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক বশির হোসেন খানকে, প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ

আপডেট সময় : ০৯:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪