ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

‘পুষ্পা ৩’ কবে আসছে?

  • আপডেট সময় : ০৭:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে উন্মাদনার পাশাপাশি একাধিক দুর্ঘটনার খবরও রয়েছে। এসবের মধ্যেই ছবির পরের পর্ব নিয়ে বড় ঘোষণা। ‘পুষ্পা ২’ ছবির শেষে ঘোষণা— ‘পুষ্পা ৩’ আসছে।

ছবি মুক্তির সময় একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কোথাও বিষাক্ত গ্যাসে বেশ কিছু মানুষ অসুস্থ। কোথাও তীব্র উত্তেজনায় পদপিষ্ট হয়ে মৃত একাধিক। প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতো ঘটনাও ঘটেছে। তার পরও ‘পুষ্পা ২’ নিয়ে আল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা কিন্তু থামেনি। সেই উল্লাস আরও জোরালো ছবির শেষে। নির্মাতা সুকুমারের তরফ থেকে ‘পুষ্পা ৩’-এর ঘোষণা হয়েছে।

ছবি দেখে আনন্দে ভাসতে ভাসতে যখন অনুরাগীরা ফিরেছেন তখনই মন খারাপের মতো খবর। ছবির সিক্যুয়েল হবে, কিন্তু দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা! একটা ছবির জন্য এতগুলো বছর অপেক্ষায় থাকতে হবে? কিছুতেই মেনে নিতে পারছেন না নায়কের ভক্তেরা। তাঁদের প্রশ্ন, কোনও ছবির প্রত্যেক ফ্র্যাঞ্চাইজ়ি যদি ব্লকবাস্টার হয়, তা হলে সেই ধারা ধরে রাখতে দ্রুত তার পরের পর্ব দর্শককে উপহার দেওয়া উচিত। তাঁরা অবাক, সুকুমার বা আল্লু  অর্জুন সেই পথে হাঁটছেন না!

ছবির পরবর্তী পর্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এত সময় নেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা। সুকুমারের প্রথম যুক্তি, ছবির চিত্রনাট্যে সবে হাত দিয়েছেন। ফলে সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে। দুই, একই ভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে। সেগুলো ‘পুষ্পা ২’-এর জন্য থমকে ছিল। এ বার সেই ছবিগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।

পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন। আগামী ছবিতে সেই জায়গাতেই নাকি অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

‘পুষ্পা ৩’ কবে আসছে?

আপডেট সময় : ০৭:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪