ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বিদ্রােহের দাপটে সিরিয়া, আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে হিজবুল্লাহ

  • আপডেট সময় : ০২:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। আর এই বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থি হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন সরকারি বাহিনীর যোদ্ধারা।

গত বুধবার সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা। তিনদিনের মাথায় শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রােহীদের এই দলটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস)। এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়াযুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের।

এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম সিরিয়ার বাশার সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ভূমিকার সমালোচনা করেন।

তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা (বিদ্রোহীরা) তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না, এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

এইচটিএসকে সাবেক আল-কায়েদার সহযোগী হিসেবে বিবেচনা করা হয়, আলেপ্পো দখল করে এরইমধ্যে গোষ্ঠীটি মধ্যাঞ্চলের হামা শহর হামায় নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। দ্রুততম সময়ে দুই শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী। এরফলে মধ্যপ্রাচ্যে সিরিয়ার সংকটকে আরও তীব্র হয়েছে।

এমন আবহে, যদিও কাসেম উল্লেখ করেননি কীভাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা করছে হিজবুল্লাহ। ঐতিহাসিকভাবে দামেস্ককে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে আসছে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠীটি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বিদ্রােহের দাপটে সিরিয়া, আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে হিজবুল্লাহ

আপডেট সময় : ০২:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪