ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

চবিতে প্রশ্নফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে

  • আপডেট সময় : ১০:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চর্তুথ বর্ষের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক জরুরি সিন্ডেকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জরুরি সিন্ডেকেট সভা আহ্বান করে ইতোমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিভাগের চতুর্থ বর্ষের ‘সিএজে ৪১৯, কমপ্রিহেনসিভ কোর্সে’র প্রশ্নসংবলিত একটি বেনামি চিঠি আসে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আজ (৫ ডিসেম্বর) চবি উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসনিক), সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে আসেন। পরে প্রশ্নপত্রের সঙ্গে গতকালের পাঠানো বেনামি চিঠির মিল পাওয়ার পর পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

চবিতে প্রশ্নফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে

আপডেট সময় : ১০:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪