ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আগরতলায় হামলার প্রতিবাদে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিল টিবিগেট প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা, হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে, ভারতীয় আগ্রাসন মানি না মানবো না, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত ইত্যাদি প্রতিবাদ মূলক স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজের সমন্বয়ক সুজন মিয়া বলেন, আগরতলায় উপ-হাইকমিশনে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত তার নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষায় বিশ্বের রোল মডেল, ভারতের এ ধরনের আচরণ বন্ধ করা উচিত।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। অতীতেও তারা আমাদের আন্দোলন ও গণহত্যার সময় নীরব থেকেছে। এ ধরনের আচরণ তাদের চরম মূল্য দিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার (২ ডিসেম্বর) হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলায় হামলার প্রতিবাদে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪