ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আইসিস সদস্যপদ ছাড়তে অস্ট্রেলিয়াকে আহ্বান জানালেন , সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট

  • আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ ছাড়তে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে, অ্যাবট আইসিসিকে ‘সন্ত্রাসী আগ্রাসন এবং জাতীয় আত্মরক্ষার মধ্যে কোনও পার্থক্য না করার’ অভিযোগ করেছেন এবং ইসরাইলি নেতাদের জন্য ওয়ারেন্ট জারি করাকে ‘লজ্জাজনক প্রতারণা’ হিসাবে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, ‘এটি পুনর্বিবেচনা না করা পর্যন্ত, অস্ট্রেলিয়াকে এই আপসহীন এবং বিরোধপূর্ণ সংস্থা থেকে প্রত্যাহার করা উচিত।

২০১৫ সালে নেতৃত্বের চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন অ্যাবট। ২০২১ সালে করোনাকালীন সময়ে মাস্ক না পরায় জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক এই

প্রধানমন্ত্রীকে জরিমানা করে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ।

আর এখন তিনি বলছেন, আইসিসির মতো স্বীকৃত জাতিসংঘের সংস্থা থেকে অস্ট্রেলিয়াকে বেরিয়ে যেতে।

তবে শুক্রবার বর্তমান অ্যান্থনি আলবানিজ সরকার জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের করার জন্য আদালতের রায় অনুসরণ করবে।

এদিকে নেতানিয়াহুকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বুধবার নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যে এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ন্যায়বিচারের বিষয়ে হাঙ্গেরির অবস্থান এবং ইসরাইলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আইসিস সদস্যপদ ছাড়তে অস্ট্রেলিয়াকে আহ্বান জানালেন , সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট

আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪