ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

আন্দোলনে আহতরা ইউনিক আইডিকার্ড ও আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন

  • আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। ইউনিক আইডি কার্ডধারীদের সরকারি হাসপাতালে আজীবন সব ধরনের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে সংবাদ সন্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

তিনি জানান, সরকারি হাসপাতালে যেসব চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেসব সেবাবিনামূল্যে প্রদান করা হবে (পরবর্তীতে যার মূল্য সরকার পরিশোধ করবে)।

সায়েদুর রহমান বলেন, আহতদের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল (যে হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে নির্দিষ্ট করা সবচেয়ে ভালো বন্দোবস্ত হতে পারে)। বিএসএমএমইউ হাসপাতালের (পিজি হাসপাতাল) কেবিন ব্লক এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের আউটডোর মিলে এ ধরনের চিকিৎসাসেবা প্রদানের একটি অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেটি গণমাধ্যমে অধিকতর প্রচারের মাধ্যমে আহতদের দ্বারা ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালটি ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে কাজ করবে, যেখানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগসমূহ আছে। প্রয়োজনে দেশের সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এমনকি বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞ বা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা বা পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

আন্দোলনে আহতরা ইউনিক আইডিকার্ড ও আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন

আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪