ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বিদায় বেলায় আফসোস নেই ইমরুল কায়েসের

  • আপডেট সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হয়ে গিয়েছিল আগেই। আজ শেষবারের মতো মাঠেও নেমে ফেললেন ইমরুল কায়েস। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ১৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আজ খুলনার হয়ে ইতি টানলেন ইমরুল।

এমন দিনে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন ইমরুল। বিদায় বেলায় কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন জাতীয় দলে অবহেলিত এই ক্রিকেটার। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন অনেক কোচ ও অধিনায়কের অধীনে। তাদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন ইমরুল।

বিদায়ী সংবাদ সম্মেলনে ইমরুল জানিয়েছেন তার কাছে সেরা অধিনায়ক সাকিব আল হাসান। আর কোচ হিসেবে ইমরুল বেছে নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহেকে।

২০০৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ২০১৯ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ইমরুল। মাঝে ৩৯ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ইমরুলের সংগ্রহ ১৭৯৭ রান। ক্যারিয়ারটা আরেকটু বড় হতে পারত কিনা। এসব নিয়ে আক্ষেপ আছে কিনা ইমরুলের।

এমন প্রশ্নে ইমরুল বলেন, ‘২০০৬ সালে যখন আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়, আমি চিন্তা করিনি যে বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারব। আর সব শেষে এখন যেভাবে বিদায় নিলাম, আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

সংখ্যার চেয়ে দেশের প্রতিনিধিত্ব করাই ইমরুলের কাছে বড় জানিয়ে তিনি বলেন, ‘এক টেস্ট হোক পঞ্চাশ টেস্ট বা একশ টেস্ট খেলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই বড়। প্রায় ১০-১২ বছর দলের সঙ্গে থেকেছি, খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক গর্বের ছিল। আমি চেষ্টা করেছি ব্যাটিং করে হোক বা কিপিং করে হোক, দলের প্রয়োজনে অবদান রাখতে।’

ইমরুল আরও বলেন, ‘আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত। তবে যেটা হয়নি সেটা নিয়ে এখন আর আফসোস মনে করি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ্‌।’

উল্লেখ্য, ইমরুলের বিদায়ী ম্যাচ মাত্র আড়াই দিনেই হেরে গেছে তার দল খুলনা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বিদায় বেলায় আফসোস নেই ইমরুল কায়েসের

আপডেট সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪