ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ছাত্রদল নেতা দুলালের চাঁদাবাজি: জিম্মি শতাধিক ব্যবসায়ী

  • আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে দুলাল হোসেন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তার যন্ত্রণায় অতিষ্ঠ পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর ও আশপাশের মানুষ। তার বিরুদ্ধে প্রকাশ্যে দোকানপাটে চাঁদাবাজি ও মাছ লুট থেকে শুরু করে মাদক স্পট থেকে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকার শত শত ব্যবসায়ী দুলাল হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ৫ আগস্টের পর থেকে এলাকার নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন তিনি।

স্থানীয় পিঠা ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে চাঁদা আদায় করছেন দুলাল ও তার সহযোগীরা। টাকা না দিলেই শারীরিক নির্যাতন করা হয়। ১৩-১৪ বছর ধরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের একটি লেকে স্থানীয় ৩৬টি পরিবারের লোকজন মাছের খামার করেন। সম্প্রতি ওই লেক থেকে দুলাল হোসেনের নেতৃত্বে প্রায় আড়াই লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে।

অপরদিকে লেংটার মাজার ও পূর্বাচলের হেলিপ্যাড চত্বর এলাকার অর্ধশতাধিক দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে এসব অপর্কম করে আসছে দুলাল হোসেন ও তার সহযোগীরা। দাবিকৃত চাঁদার টাকা না দিলে মারধর করা হচ্ছে। প্রতিবাদ করলে ব্যবসা করতে দিচ্ছে না ওই বাহিনী।

জানা গেছে, পূর্বাচলের হারারবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে দুলাল হোসেন স্থানীয়দের সঙ্গে প্লট পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে জালিয়াতি করেন। ওই জালিয়াতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ২০০৩ সালে সপরিবারে এলাকা ছাড়া করেন।

সম্প্রতি দুলাল বাহিনী পূর্বাচল এলাকায় আবারো মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করছে। এ বাহিনীর বিরুদ্ধে শরিফুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন। দুলাল হোসেনের মেয়ের কেলেংকারি মামলা থেকেও বাদ যাননি তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ছাত্রদল নেতা দুলালের চাঁদাবাজি: জিম্মি শতাধিক ব্যবসায়ী

আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪