ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিক্ষক

  • আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।

তিনি বর্তমান ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। এ ছাড়া ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।

শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের তার নিজ বাড়ি থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আলমগীর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিক্ষক

আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪