ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

  • আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান এবং হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাকে তার জয়ের জন্য অভিনন্দন এবং হোয়াইট হাউসে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এরপরই সাক্ষাতের দিনক্ষণ এবং আপ্যায়নে প্রস্তুতি শুরু করেছে হোয়াইট হাউস প্রশাসন। তারা জানিয়েছে, খুব শিগগির দুই নেতার দেখা হতে যাচ্ছে। তারিখ নির্ধারণের পর তা সাংবাদিকদের জানানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মসৃণ পথে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ ছাড়া ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার ওপর জোর দিয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ফলাফল নিয়ে ভাষণ দেবেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারেন।

জুন মাসে ট্রাম্প ও বাইডেন নির্বাচনী বিতর্কে অংশ নেন। ওই বিতর্কে বাজে পারফরম্যান্সের পর বাইডেনের সমালোচনামুখর হয় সারা দেশ। শেষমেশ তাকে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে হয়। এরপর ট্রাম্প ও বাইডেনের আর দেখা হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪