ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ম্যাজিক ফিগার ছুঁতে মাত্র ৩ ভোট দূরে ট্রাম্প

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হােয়াইট হাউজ জয়ের পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৩ ইলেক্টোরাল ভোট৷

এরইমধ্যে নিজেকে বিজয়ী ঘোষণা করে সমর্থকদের উদ্দেশে বক্তৃতাও দিয়েছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্য এখনও ভোট গণনা চললেও, কমলা হ্যারিসের জয়ের সম্ভাবন নেই বললেই চলে। বলা যায়, ট্রাম্পের প্রচারণা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে, তবে এটি স্পষ্ট যে ট্রাম্প বিজয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন।

ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে তিনি হবেন মার্কিন ইতিহাসের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট, যিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয়বারের নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়েছেন।

অর্থ্যাৎ, ২০১৬ সালে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে জয়ী হয়েছিলেন ট্রাম্প। এরপর ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। তবে এবার দ্বিতীয়বারের মতো আবার হোয়াইট হাউজের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি।

মার্কিন ইতিহাসে প্রথম ব্যক্তি হলেন গ্রোভার ক্লিভল্যান্ড। যিনি যুক্তরাষ্ট্রের ২২ তম এবং ২৪ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ম্যাজিক ফিগার ছুঁতে মাত্র ৩ ভোট দূরে ট্রাম্প

আপডেট সময় : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪