ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

সবচেয়ে বড় মৌলিক সংখ্যা পড়তে লাগবে ২৩৭ দিন!

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

২০১৮ সালে জনাথন পেস নামে যুক্তরাষ্ট্রের এক তড়িৎ প্রকৌশলী সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আবিষ্কারের দাবি করেছিলেন। এতে ছিল ২ কোটি ৩০ লাখ অঙ্ক। এবার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সাবেক কর্মচারী লুক ডুরান্ট আবিষ্কার করেছেন সবচেয়ে বড় নতুন মৌলিক সংখ্যা।

বলা হচ্ছে, নতুন এই বৃহৎ মৌলিক সংখ্যায় ৪ কোটি ১০ লাখ ২৪ হাজার ৩২০টি ডিজিট বা অঙ্ক আছে। কেউ যদি এই বিশাল মৌলিক সংখ্যাটি খাতা কলমে লিখতে চায়, তাহলে কয়েক মাস সময় লাগবে।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর এনভিডিয়ার সাবেক কর্মচারী ছয় বছরের দীর্ঘ অপেক্ষার পর একটি নতুন মৌলিক সংখ্যা আবিষ্কার করেছেন। নতুন এই মৌলিক সংখ্যায় ৪ কোটি ১০ লাখ ২৪ হাজার ৩২০টি ডিজিট বা অঙ্ক আছে। আর সংখ্যাটির নাম দেওয়া হয়েছে ‘এম১৩৬২৭৯৮৪১’। সংখ্যাটি সম্পূর্ণ পড়তে প্রতি সেকেন্ডে দুটি সংখ্যা পড়লেও প্রায় ২৩৭ দিন সময় লাগবে।

৩৬ বছর বয়সি লুক ডুরান্ট গত বছরের অক্টোবর থেকে এই অনুসন্ধানে যোগ দেন। এই সংখ্যা খোঁজার জন্য বিশ্বের ১৭টা দেশের ২৪টি ডাটা সেন্টারে থাকা হাজার হাজার গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করেছেন তিনি।

নতুন মৌলিক সংখ্যা আবিষ্কারের জন্য লুক ডুরান্টকে ৩ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কারের অর্থ তিনি যুক্তরাষ্ট্রের আলাবামা স্কুল অব ম্যাথেমেটিকস অ্যান্ড সায়েন্সের গণিত বিভাগে দান করবেন।

এ পর্যন্ত জানা যত মৌলিক সংখ্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোটটি হলো ২। ১ মৌলিক সংখ্যা নয়, কারণ এই সংখ্যাকে তাকে ছাড়া দ্বিতীয় কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না।

প্রায় ২ হাজার বছর ধরে গণিতবিদেরা মৌলিক সংখ্যা খুঁজে চলেছেন। প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডের যুগেও মানুষ মৌলিক সংখ্যা খুঁজেছে। পেয়েছেও অনেক। কিন্তু মৌলিক সংখ্যার তো আর শেষ নেই। তাই এখনও চলছে খোঁজ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

সবচেয়ে বড় মৌলিক সংখ্যা পড়তে লাগবে ২৩৭ দিন!

আপডেট সময় : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪