ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মোংলা পশুর নদীতে জাহাজের মুখোমুখি ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত এক জেলে নিখোঁজ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৯:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় কাকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল।

শনিবার (২ নভেম্বর) কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ ‘এম,ভি মিজান’ কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ ‘এম,ভি এরা স্টার’। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি ফিশিং বোট ডুবে যায়। ওই সময় ওই ফিশিং বোটে থাকা জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের দুটি টহল টিম।

এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান’কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযান দিয়ে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, মোংলা বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দেয়। এতে লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচ জেলে ছিটকে পড়ে। চার জন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামে এক জেলে নিখোঁজ আছেন। শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

মোঃ আবু বকর সিদ্দিক/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মোংলা পশুর নদীতে জাহাজের মুখোমুখি ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত এক জেলে নিখোঁজ

আপডেট সময় : ০৯:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪