ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি—এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড় নিয়ে প্রশ্নটা ছিল এ রকমই। বাজিকরদের ফেবারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। কিন্তু তাঁকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জেতা রদ্রি।

সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই যে ব্যালন ডি’অর উঠছে, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই তারা প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করেছে। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।

ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও তিনি নিজে ছিলেন চুপ। অবশেষে নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়ুস।

ব্রাজিলিয়ান তারকা প্রতিক্রিয়া জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এবার ব্যালন ডি’অর না জিতে তিনি যে ভীষণ হতাশ, এক্সে দেওয়া ভিনিসিয়ুসের পোস্টে ফুটে উঠেছে সেটাই। তিনি লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

নিহাদ সাজিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

আপডেট সময় : ০৮:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪