ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

ইবির দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফার্মেসি বিভাগে সভাপতি হিসাবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান নিয়োগ পেয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত দুই নতুন সভাপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এ পদে দায়িত্ব পালন করেন।

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। বাংলা বিভাগে শিক্ষকতা করছি। আগের অনেক সমস্যা এখনও বিদ্যমান রয়েছে। নানা সীমাবদ্ধতার কারণে হয়ত ত্রুটিগুলো রয়েছে।

তিনি বলেন, পরিবর্তিত সময়ে আমাকে বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুটা খোঁজ নিয়ে জানতে পেরেছি নতুন বিভাগ হওয়ায় নানা সমস্যা রয়েছে। তবে পরিবর্তিত সময়ে আমরা বিভাগটিকে ঢেলে সাজানোর স্বপ্ন বুনছি। আমি সততা, নিষ্ঠার সঙ্গে এবং সবার সহযোগিতায় সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাব। এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের পড়াশোনার পরিবেশ গড়ে উঠুক এ প্রত্যাশা রইল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

ইবির দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ

আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪