ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

  • জনতা টিভি
  • আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ছবিঃসংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ পর আবারও জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। বুধবার (১৬ অক্টোবর) ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আর একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।

এস্তাদিও মাস মনুমেন্টালে প্রথমার্ধটা পুরোটাই ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। প্রথম হাফেই তিন গোল করে বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্টিনেজের পাস ধরে মেসির বাঁ পায়ের ক্লিনিক্যাল ফিনিশ ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনাকে এনে দেয় লিড। ৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটি। তবে এবার গোল করেন মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। তবে সেখানে থাকা মার্টিনেজকে পাস দেন আর্জেন্টিনার অধিনায়ক। বল পেয়ে ফাঁকা জালে গোল করে লিড দ্বিগুণ করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

প্রথমার্ধে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে আসে ম্যাচের তৃতীয় গোলটি। ৪৮তম মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মেসির মাপা ক্রস পেয়ে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক গোল করেন জুলিয়ান আলভারেজ। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও খেলা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন আলমাদা। আর ৭০তম মিনিটেই গোলের দেখা পান তিনি। ডি-বক্সের ভেতরে মোলিনা বল পেয়ে যান। নিচু ক্রস করেন আলমাদার দিকে। বল পেয়ে ওয়ান টাচে গোল করেন তিনি।  

এরপর শুধু মেসি শো। দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। ৮৪ মিনিটে মাঝমাঠ থেকে পালাসিওসের কাছ থেকে পাস পেয়ে মেসি বলিভিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন। তার দুই মিনিট পরই ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস থেকে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। 

শেষ পর্যন্ত এই ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করল মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।

নিহাদ সাজিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪