বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে প্রথমেই সংসদে অংশগ্রহণ করতে হবে। সংসদে বিস্তারিত আলোচনা শেষে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন করে শপথ নিতে হলে সেটিও নির্দিষ্ট কাঠামো মেনে হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা নির্বাচনে চক্রান্তের মাধ্যমে হারানো হয়েছে বলে দাবি করেন, তারা সরকার গঠনের স্বপ্ন দেখলে তা নাজায়েজ। নির্বাচনের পর সমালোচক দলগুলোর অনেকেই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় কার্যকর করতে হলে সংসদে আলোচনা অপরিহার্য। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এবং সংবিধান সংশ্লিষ্ট পদ, যেমন উপরাষ্ট্রপতির বিষয়গুলোও বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে সংসদে আসুন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন কার্যকর হবে।
সংবাদ শিরোনাম ::
সালাহউদ্দিন আহমদ: গণভোটের রায় সম্মান করতে হলে আগে সংসদে যেতে হবে
-
জনতা টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৩০ বার পড়া হয়েছে














