ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় জেডএসসি আয়োজন করেছে “জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৬ (সিজন-৬)”। মেসার্স সালাম এয়ার ইন্টারন্যাশনাল-এর সৌজন্যে আয়োজিত এ প্রতিযোগিতা সিলেট বিভাগের অনূর্ধ্ব-২৫ বছর বয়সী প্রতিযোগীদের জন্য উন্মুক্ত।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি দুইটি বিভাগে অনুষ্ঠিত হবে— (১) ক্বিরাত এবং (২) হামদ-নাত। তবে মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১২ বছর নির্ধারণ করা হয়েছে। ১২ বছরের ঊর্ধ্বে কোনো মেয়ে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া যারা পূর্বে এক বা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন, তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

প্রতিযোগিতার বাছাইপর্ব অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল রাউন্ড সরাসরি সিলেট শহরের একটি হলরুমে আয়োজন করা হবে, যার স্থান পরবর্তীতে জানানো হবে।

অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিবেশনার ভিডিও ধারণ করে জেডএসসি’র ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে এবং তা নিজস্ব টাইমলাইনে শেয়ার করতে হবে। পোস্টের ক্যাপশনে প্রতিযোগীর নাম, বিষয় (ক্বিরাত/হামদ-নাত), পরিবেশনার নাম ও প্রাসঙ্গিক তথ্য উল্লেখসহ #zschnkcompetition26 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ভিডিওতে কোনো ধরনের এডিটিং বা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ২১ ফেব্রুয়ারি (৩ রামাদ্বান) থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (১০ রামাদ্বান) রাত ১২টা পর্যন্ত। বাছাইপর্বের ফলাফল প্রকাশ করা হবে ৩ মার্চ ২০২৬ (১৩ রামাদ্বান) এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ৫ মার্চ ২০২৬ (১৫ রামাদ্বান)।

পুরস্কার হিসেবে প্রতি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের জন্য আকর্ষণীয় প্রাইজবন্ড প্রদান করা হবে। এছাড়া বাছাইপর্বে উত্তীর্ণ সকল প্রতিযোগীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

প্রয়োজনে যোগাযোগ করা যাবে প্রোগ্রাম চেয়ারম্যান মো. এমদাদুর রহমান (০১৩১৮-৪১২৪৫০) এবং কো-প্রোগ্রাম চেয়ারম্যান আল আমিন মাহিন (০১৫৭৭১৪০১২৬)-এর সাথে।

আয়োজকরা জানান, মাহে রামাদ্বানের পবিত্র আবহে কুরআনের সুর ও হামদ-নাতের মাধ্যমে তরুণদের মাঝে ইসলামী সংস্কৃতি চর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। নিয়মাবলী ক্ষেত্রবিশেষে পরিবর্তনশীল হতে পারে এবং সকল আপডেট তথ্য গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু

আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬