ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সিলেট: সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, তাঁর নামে কোনো ‘পাতিনেতা’ চলবে না এবং ‘আমি এমপি সাহেবের লোক’ পরিচয়ে কেউ কোনো ধরনের সুবিধা নিতে পারবে না। এ ধরনের সুযোগ তিনি দেবেন না বলেও স্পষ্ট জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা প্রয়োগ করতে হবে। “একজন মানুষ দোষী হলে তাকে গ্রেপ্তার করুন, আমরা সহযোগিতা করব। কিন্তু একজন নির্দোষ ও ভালো মানুষকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারেন; রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়। “রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা হলে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব,”—যোগ করেন তিনি।

সরকারি অফিসগুলোতে দালালচক্রের উপস্থিতি না থাকার ওপর জোর দিয়ে এমপি বলেন, জনগণ যেন হয়রানি ছাড়াই সেবা পায়, সেটিই তাদের মূল লক্ষ্য।

নবনির্বাচিত এ সংসদ সদস্য কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’

আপডেট সময় : ০১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬