ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ মাহে রামাদ্বান উপলক্ষে জেডএসসি ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সিজন-৬ শুরু মুফতি আবুল হাসান: ‘আমার কোনো পাতিনেতা থাকবে না’ জকিগঞ্জে বিআরটিসি বাস ইস্যু: কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র) প্রতিহিংসা পরিহার করে নির্বাচনকে উৎসব মুখর করার আহবান – ছাত্রদলের সদস্য সচিবের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জকিগঞ্জে আগুনে পোড়া লাশ উদ্ধার: পরিচয় মিলেছে সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি জকিগঞ্জের কৃতী সন্তান এ.জি.এম প্রিন্স সাতক্ষীরা মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে উজ্জ্বল সাফল্য!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন

  • জনতা টিভি
  • আপডেট সময় : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

Screenshot

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন জকিগঞ্জ উপজেলার একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণী। জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখা এসব তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তির মাধ্যমে জেলা কমিটি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নবগঠিত এ কমিটি অনুমোদন করেন সংগঠনের সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে বেগবান করা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দক্ষ, সাহসী ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে জকিগঞ্জ উপজেলার যেসব নেতাকর্মী গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, তারা হলেন—
• মোঃ হাবিবুর রহমান — সিনিয়র সহকারী মুখপাত্র
• জান্নাতুর রহমান পুষ্পিতা — সহকারী মুখপাত্র
• নুসরাত জাহান নওরিন — সহকারী মুখপাত্র
• ওয়াসিম আকরাম — যুগ্ম আহ্বায়ক
• কামরান হোসেন — যুগ্ম আহ্বায়ক
• আবু ওমের জুবের — যুগ্ম সদস্য সচিব
• ইমরান হোসেন — যুগ্ম সংগঠক
• রাহাত ইসলাম — সদস্য
• আবু হুজাইফা ফাহিম — সদস্য
• সুপিয়া শাহরীন অপি — সদস্য
• নীলিমা জান্নাত তান্নী — সদস্য
• মোঃ কামিল আহমদ — সদস্য
• হাফিজ ইমরান আহমদ — সদস্য
• আবিদ চৌধুরী — সদস্য

নবনিযুক্ত নেতৃবৃন্দ তাদের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জকিগঞ্জের তরুণ-তরুণীদের এ অন্তর্ভুক্তি সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বাজার ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের তরুণ-তরুণীদের পদায়ন

আপডেট সময় : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬