জুলাই সনদ বাস্তবায়ন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যেন হাসিনার মতো কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে—সে লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ মুখপাত্র) মোঃ হাবিবুর রহমান।সংগঠনের পক্ষে মোঃ হাবিবুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি। এই আন্দোলনের মূল চেতনা ধারণ করেই জুলাই সনদ প্রণীত হয়েছে। কিন্তু এই সনদ কার্যকর না হলে আন্দোলনে দেওয়া আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।তিনি আরও বলেন, দেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে—ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহির অভাব থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয়। ভবিষ্যতে যেন আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সেই সংস্কারের পথে এগিয়ে যাওয়া সম্ভব।তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গণভোটে সচেতন অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়াই হবে সেই লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে কার্যকর পদক্ষেপ।শেষে তিনি দেশবাসীসহ জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট-০৫) আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, বিশেষ করে ছাত্র ও তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম ::
সিলেট ০৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার (সিনিয়র সহ-মুখপাত্র)
-
জনতা টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- ৯০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ












